বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

 |  আপডেট ১০:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট  

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৩ মে) রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বিকাল ৫ টায় গৌরীপুর পাটবাজারস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয় থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন ও সভাপতি রায়হান উদ্দিন সরকার। এছাড়াও আলোচনা সভায় গৌরীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তরা সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নির্যাতন বন্ধের জোড় দাবি জানান। বক্তারা আরও বলেন বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। তবে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ, তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয়—সত্যের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষের উচিত স্বাধীন সাংবাদিকতাকে সম্মান ও সহযোগিতা করা।


Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৮ মে, ২০২৬
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120