| আপডেট ১০:০২ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডলের রচিত তিনটি নতুন বইয়ের মোড়ক ২৫ এপ্রিল শনিবার বিকালে উন্মোচন করা হয়েছে। পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে লেখকের রচিত ‘অনুরাগের অনলে’, ‘ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ’ ও ‘মানুষ প্রয়োজন’-এই তিনটি গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এতে এলাকার সাহিত্যপ্রেমী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ: শিক্ষক নুর আহমদ খান রতন’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী আহম্মেদ খান আইয়ুব,এছাড়া আরো উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন , দীপক চন্দ্র সরকার। আরবানের পরিচালক সৈয়দ আরিফুজ্জামান , প্রভাষক মোহাম্মদ আলী জুলেল, সাংবাদিক জায়েজুল ইসলাম,কেবি এম নোমান শাহরিয়ার, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক শফিকুল আলম শাহীন, মো: এমদাদুল ইসলাম, জিয়াউর রহমান, লেখক জিল্লুর রহমান টিটু, আলতাফ হোসেন, শহিদুল আলম মামুন ও সানোয়ার হোসেন নবীন লেখক । তারা লেখকের সাহিত্যচর্চার প্রশংসা করে বলেন, আব্দুস সালাম মন্ডল দীর্ঘদিন ধরে সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর লেখনীতে গ্রামীণ জীবন, সমাজ বাস্তবতা এবং মানবিক মূল্যবোধ ফুটে ওঠে।
অনুষ্ঠানে তিনটি বইয়ের মোড়ক উন্মোচনের পর লেখক তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, “পাঠকদের ভালোবাসাই আমাকে নতুন নতুন বই লেখার অনুপ্রেরণা দেয়। আমি আশা করি, আমার বইগুলো পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা লেখকের সফলতা কামনা করেন এবং তাঁর লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

.
.