সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলা গিরিপথ ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, পেট্রোল না পেয়ে ভোগান্তিতে কার্ডধারীরা

 |  আপডেট ৫:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলা গিরিপথ ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, পেট্রোল না পেয়ে ভোগান্তিতে কার্ডধারীরা

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 নেত্রকোণার পূর্বধলায় গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডধারীদের জন্য বরাদ্দ পেট্রোল নিয়ম না মেনে অন্যদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে ফিরতে হচ্ছে বৈধ কার্ডধারীদের।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার গিরিপথ এলপিজি ফিলিং স্টেশনে প্রায় ৪ হাজার লিটার পেট্রোল ও ৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। নিয়ম অনুযায়ী এসব জ্বালানি কার্ডধারীদের মধ্যে বিতরণের কথা থাকলেও অভিযোগ রয়েছে, বাস্তবে তা মানা হয়নি। ফলে অনেক গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও পেট্রোল পাননি।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, বৈধ কার্ড থাকা সত্ত্বেও তাদের জ্বালানি দেওয়া হয়নি। তাদের অভিযোগ, রাত গোপনে কার্ডবিহীনদের কাছে তেল বিক্রি করা হচ্ছে।

 

এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান ফকির দাবি করেন, ভোররাতে একদল লোক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তেল নিয়ে যায়, যার ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান জানান, ট্যাগ অফিসার ও প্রশাসনের অনুপস্থিতিতে পাম্প ম্যানেজার অনিয়মের মাধ্যমে জ্বালানি বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ম্যানেজার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আশ্বাস দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে অনিয়মের কারনে ১০ হাজার টাকা মামলার মাধ্যমে আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, পূর্বধলার অন্য দুটি ফিলিং স্টেশনে সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ কার্যক্রম চলমান আছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সম্পদ বিতরণে এ ধরনের অনিয়ম প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে অনিয়ম বন্ধ এবং কার্ডধারীদের স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৪ এপ্রিল, ২০২৬
পূর্বধলা গিরিপথ ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, পেট্রোল না পেয়ে ভোগান্তিতে কার্ডধারীরা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120