শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিষপানের ৩ দিন পর নারীর মৃত্যু

 |  আপডেট ৭:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বিষপানের ৩ দিন পর নারীর মৃত্যু

 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:


নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিষপানের তিন দিন পর রাজিয়া খাতুন (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত রাজিয়া খাতুন উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়নের কোনাকালিহর গ্রামের সাত্তার আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া খাতুন ঢাকার মহাখালী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত ১৪ এপ্রিল সকালে স্বামীর অজান্তে তিনি বাসায় কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে স্বামী সাত্তার আলী দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসা শেষে গত ১৬ এপ্রিল সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে একই দিন সন্ধ্যায় স্বামী তাকে গ্রামের বাড়ি কোনাকালিহরে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৭ এপ্রিল, ২০২৬
পূর্বধলায় বিষপানের ৩ দিন পর নারীর মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120