বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মদন পৌরসভার সাবেক নমিনী মোঃ এনামুল হক এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

 |  আপডেট ২:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনার মদন পৌরসভার সাবেক নমিনী মোঃ এনামুল হক এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

আর্ত মানবতার সেবায় নেত্রকোণার মদনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় মদন কোর্ট বিল্ডিং মাঠে মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব, মদন পৌরসভার মেয়র পদে ধানের শীষের সাবেক নমিনী মোঃ এনামুল হক এর সার্বিক তত্ত্বাবধানে নেত্র আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব, মদন পৌরসভার মেয়র পদে ধানের শীষের সাবেক নমিনী মোঃ এনামুল হক ।

এ সময় মদন পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ  ব্যাপারে মোঃ এনামুল হক বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। আর্ত মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে অবহেলিত হাওর উপজেলা হিসেবে পরিচিত মদন পৌরসভার প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। নেত্র চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় হাজার খানেক রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় শতাধিক রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করেন। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

 

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৪ এপ্রিল, ২০২৬
নেত্রকোনার মদন পৌরসভার সাবেক নমিনী মোঃ এনামুল হক এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120