রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ার সাইডুলি নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ  

 |  আপডেট ৬:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট  

কেন্দুয়ার সাইডুলি নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ  
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলি নদীতে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানার  পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া সাইডুলি নদীর ফেরীঘাট এলাকায় আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন এক নবজাতক (ছেলে) শিশুর মরদেহ ভাসমান দেখে তারা কেন্দুয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে নলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খজনক। তিনি পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি কারো পাপের ফসল। বিষয়টি ধামাচাপা দিতেই সদ্য ভূমিষ্ট নবজাতকটিকে সাইডুলি নদীতে ফেলে দিয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাটিয়েছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে থানায়। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২৯ মার্চ, ২০২৬
কেন্দুয়ার সাইডুলি নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ  
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120