রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলা যমুনা অয়েল পাম্প সেন্টারে  অকটেন-পেট্রোল সংকট, ভোগান্তিতে চালকরা

 |  আপডেট ৬:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলা যমুনা অয়েল পাম্প সেন্টারে  অকটেন-পেট্রোল সংকট, ভোগান্তিতে চালকরা

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলা উপজেলার আৎকাপাড়া যমুনা অয়েল কোম্পানি লি: এর মেসার্স গিরিপথ  ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার এ তেল অকটেন ও পেট্রোল সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। গত কয়েকদিন ধরে পাম্পটিতে পেট্রোল ও অকটেন না থাকায় মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেটকার চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার  সরেজমিনে গিয়ে দেখা যায়, তেল নিতে এসে অনেক চালক খালি হাতে ফিরে যাচ্ছেন। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল/ পেট্রোল পাননি। এতে জরুরি কাজেও যানবাহন চালাতে পারছেন না অনেকেই। ক্যাশিয়ার জানান অকটেন – পেট্রোল একেবারে নেই।তাই দির্ঘ সময় অপেক্ষা করে চলে যাচ্ছে চালকরা।

স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, পূর্বধলায় এটি অন্যতম প্রধান ফিলিং স্টেশন হওয়ায় এখানে তেল-অকটেন পেট্রোল না থাকলে তাদের দূরের পাম্পে যেতে হয়। এতে সময় ও অতিরিক্ত খরচ দুটোই বাড়ছে। সেখানেও পাবে কিনা ভরসা নেই।

একজন মোটরসাইকেল  চালক বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় আছি, কিন্তু পেট্রোল- অকটেন পাইনি। এখন অন্য পাম্পে যেতে হবে, এতেও পাবো কিনা জানিনা।”স্থানীয় মোটরসাইকেল চালক আদম আলী বলেন, গত ২-৩ দিন ধরে কোনো পেট্রোল বা অকটেন দেয় না।

পাম্পের ম্যানেজার হাসান ফকির বলেন, ভিন্ন কথা তিনি বলেন, সরবরাহ কম থাকায় সাময়িকভাবে তেল ও পেট্রোল সংকট দেখা দিয়েছে। আজ ২ দিন ধরে ১০০ টাকার করে দিচ্ছি। প্রতিদিন ২৫০ লিটার করে পেট্রোল পাই।অনেক চালক ২-৩ বার করে নিয়ে যায়। তবে তেলের সংকট নাই।দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

 কিন্তু বাস্তবে পাম্প বন্ধ রয়েছে। অনেকে বলছে প্রতিদিনের প্রাপ্ত তেল- পেট্রোল যায় কোথায়?

এদিকে দ্রুত তেল- পেট্রোল  সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চালক ও ভুক্তভোগীরা।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৭ মার্চ, ২০২৬
পূর্বধলা যমুনা অয়েল পাম্প সেন্টারে  অকটেন-পেট্রোল সংকট, ভোগান্তিতে চালকরা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120