বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক 

 |  আপডেট ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট  

নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাটছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
তিনি আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত তিলকখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তার মতো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সংসদ সদস্যকে অনুসরন করে কুদাল টুকরি নিয়ে মাটি কাটার কাজ শুরু করেন।
এ উপলক্ষে আজ সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি নামক স্থানে সারাদেশে পুকুর, খাল উন্নয়ণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই খাল খননের আয়োজন করে।
এ উপলক্ষে খাল পাড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকেণা- ২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন প্রমুখ।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৯ মার্চ, ২০২৬
নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120