বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নেত্রকোনা-৫ আসনের ধানের শীষের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

 |  আপডেট ৩:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় নেত্রকোনা-৫ আসনের ধানের শীষের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন উপলক্ষে  (নেত্রকোনা-৫ আসন) উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার( ৯ ফেব্রুয়ারি) উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত ধানের শীষের এ নির্বাচনী জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। এতে পুরো সমাবেশস্থল ও আশপাশের সড়ক জনারণ্যে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি দলীয়  প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক  আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে পূর্বধলার মানুষ পরিবর্তন চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা লাকি সহ বক্তরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ চায় এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা দেখতে চায়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ নানা সমস্যায় জর্জরিত এবং এর সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দাবি করেন, এ জনসমাবেশ পূর্বধলার ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ। উপজেলা সদরে মিছিল শেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৯ ফেব্রুয়ারি, ২০২৬
পূর্বধলায় নেত্রকোনা-৫ আসনের ধানের শীষের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120