বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের ব্যাপক গণসংযোগ ও পথসভা

 |  আপডেট ৯:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের ব্যাপক গণসংযোগ ও পথসভা

পূর্বধলা প্রতিনিধি:

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের পক্ষে ভোট প্রার্থনা করেন।


গণসংযোগকালে আবু তাহের তালুকদার স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাদের নানা সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের সমর্থনই আমাদের মূল শক্তি। নির্বাচিত হলে পূর্বধলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

পথসভায় তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষকে দিশেহারা করে তুলেছে। এসব সমস্যা সমাধানে বিএনপির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

গণসংযোগ ও পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হিরনপুর পথ সভায় বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব লুৎফুজামান বাবরসহ জেলা নেতৃবৃন্দ।  নেতাকর্মীরা জানান, আবু তাহের তালুকদারের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে, যা আসন্ন নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৬ ফেব্রুয়ারি, ২০২৬
পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের ব্যাপক গণসংযোগ ও পথসভা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120