রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় এবার  চলতি বোরো আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ২২ হেক্টর জমি নির্ধারণ

 |  আপডেট ১১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় এবার  চলতি বোরো আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ২২ হেক্টর জমি নির্ধারণ

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮’শ ২০ হেক্টর জমি। এর মধ্যে ৯ হাজার ৩০ হেক্টর জমিতে হাইব্রিড। এ থেকে প্রায় ১লক্ষ ৪ হাজার ৬৮ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা বীজতলা তৈরি ও জমি প্রস্তুতের কাজে ব্যাস্থ সময় পার করছেন এবং পুরোদমে কাজ শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা ও সময়মতো সেচ নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের হোসেন বলেন,

“চলতি বোরো মৌসুমে পূর্বধলায় প্রায় ২২ হাজার  হেক্টর জমিতে বোরো ধান আবাদ এবং প্রায় দেড় লক্ষ  মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি রোগবালাই দমন ও সেচ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।এখন পর্যন্ত ১২ হজার ৪ শ ৫০ হেক্টর জমিতে বা অর্ধেকের বেশি জমিতে ধান বপনের কাজ শেষ হয়েছে”

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা এবছর বোরো আবাদ নিয়ে আশাবাদী। উপজেলার বেড়াইল গ্রামের কৃষক আব্দুল মালেক, সোহাগ মিয়া বলেন,

“এবছর সময়মতো বীজতলা তৈরি করেছি। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পাচ্ছি। সেচ ও সার ঠিকভাবে পেলে ভালো ফলনের আশা করছি।”

আরেক কৃষক মো. আব্দুল আলী,ফজলু মিয়া বলেন,

“গত বছরের তুলনায় এবছর বোরো আবাদে আগ্রহ বেশি। খরচ একটু বেশি হলেও ফলন ভালো হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।”

উল্লেখ্য, পূর্বধলা উপজেলার অর্থনীতিতে বোরো ধান একটি গুরুত্বপূর্ণ ফসল। বোরো আবাদ ও উৎপাদন সফল হলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৮ জানুয়ারি, ২০২৬
পূর্বধলায় এবার  চলতি বোরো আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ২২ হেক্টর জমি নির্ধারণ
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120