মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই  অটো রাইস মিল শ্রমিক নিহত

 |  আপডেট ১১:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই  অটো রাইস মিল শ্রমিক নিহত
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথের চল্লিশা নামক স্থানে ট্রেনের ধাক্কায় দুই অটো রাইস মিল শ্রমিক নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা রেল স্টেশনের সন্নিকটে।
নিহত শ্রমিকরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
তারা দুই জনই চল্লিশার জীবন কুমার সাহা’র মালিকানাধীন “তমাল তম্ময়” অটো রাইসমিলের শ্রমিক হিসেবে এক বছর যাবত কাজ করে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের মিলের ৭/৮জন সহকর্মী নিয়ে মিলের পার্শে রেললাইনে ঘুরতে যায়। তারা
রেল লাইনের উপর দিয়ে হেঁটে
চল্লিশা স্টেশনে যাওয়ার সময় আনুমানিক সাড়ে ৬টার দিকে
ঢাকা থেকে মোহনগঞ্জগামী “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় দুই জন রাস্তার পাশে ছিটকে পড়ে। তাদের সাথের লোকজন গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শ্রদ্ধানন্দ নাথ পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
ডাঃ শ্রদ্ধানন্দ নাথ এর সাথে কথা বললে তিনি জানান, আকাশ ও রাসেল নামে দুই জনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে আসা লোকজনের তথ্য মতে তারা ট্রেনের ধাক্কায় মারা গেছে।
এ ব্যাপারে শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নেত্রকোনার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। কাগজ পত্র প্রস্তুত করে সদর হাসপাতালে যাব। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১০ জানুয়ারি, ২০২৬
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই  অটো রাইস মিল শ্রমিক নিহত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120