সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম হাকিমী’র মনোনয়নপত্র দাখিল

 |  আপডেট ৬:২২ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম হাকিমী’র মনোনয়নপত্র দাখিল

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরুল ইসলাম হাকিমী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব সাইফুর রহমান মহোদয়ের নিকট তাঁর চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ওফা, পূর্বধলা উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ শফিক আহমদ।

 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থী ইসলাম,দেশ ও মানবতার কল্যাণে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৯ ডিসেম্বর, ২০২৫
নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম হাকিমী’র মনোনয়নপত্র দাখিল
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120