মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার’র মনোনয়নপত্র দাখিল

 |  আপডেট ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার’র মনোনয়নপত্র দাখিল

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে তিনি বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

 

আলহাজ্ব আবু তাহের তালুকদার নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। জনগণের ভোট ও সমর্থন নিয়ে এই আসনে বিজয় অর্জনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৯ ডিসেম্বর, ২০২৫
নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার’র মনোনয়নপত্র দাখিল
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120