বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০টি মনোনয়ন পত্র জমাঃ  স্বতন্ত্র প্রার্থী -২ জনঃ একই আসনে বাবর ও তার স্ত্রী শ্রাবনীর মনোনয়ন পত্র দাখিল

 |  আপডেট ৮:২২ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০টি মনোনয়ন পত্র জমাঃ  স্বতন্ত্র প্রার্থী -২ জনঃ একই আসনে বাবর ও তার স্ত্রী শ্রাবনীর মনোনয়ন পত্র দাখিল
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

নেত্রকোনা জেলার ৫টি সংসদীয়

আসনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিএনপি জামায়াতসহ মোট ৩০ জন মনোনয়ন পত্র
দাখিল করেছেন। এর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা- ১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে ৭ জন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
আসনে ৭ জন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)
আসনে ৬ জন, নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী)
আসনে ৬ জন এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৪ জন মনোনয়ন পত্র জমা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন,  কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচনী আচরণ বিধি মেনেই প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী)
আসনে বিএনপি দলীয় প্রার্থী বহুল আলেচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী স্বতন্ত্র প্রার্থী হিসাবে একই আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এটা নিয়ে এলাকায় চমকের পাশাপাশি ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।
এছাড়াও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি নেতা সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৯ ডিসেম্বর, ২০২৫
নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে ৩০টি মনোনয়ন পত্র জমাঃ  স্বতন্ত্র প্রার্থী -২ জনঃ একই আসনে বাবর ও তার স্ত্রী শ্রাবনীর মনোনয়ন পত্র দাখিল
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120