বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় মহান বিজয় দিবস পালিত

 |  আপডেট ৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় মহান বিজয় দিবস পালিত

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আড়ম্বরপূর্ণ ‘বিজয় মেলা’ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও প্রদান করা হয়।

 

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেণ।

দিবসটি পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চিত্রাংকন, হামদ-নাত প্রতিযোগিতা এবং হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন।

এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করেন।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৬ ডিসেম্বর, ২০২৫
পূর্বধলায় মহান বিজয় দিবস পালিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120