বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী 

 |  আপডেট ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী 

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পূর্বধলা প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।

 

কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নুরুজ্জামান মণ্ডল, ফখরুল ইসলাম, জুবায়ের আহমেদ সোহাগ, জামান মণ্ডল, রুকনউদ্দিন, মোহাম্মদ আলী লিটন, মোহাম্মদ আল-আমিন, এম এ শামীম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. ওয়াহাব ও নুরুন্নাহার মেবিন প্রমুখ।

 

বক্তারা বলেন, বারবার আশ্বাস পাওয়ার পরও ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা ক্ষোভ ও হতাশায় ভুগছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে প্রাথমিক শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। এসব ঘটনার দ্রুত বিচার এবং শিক্ষকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো- ১. সহকারী শিক্ষকদের জন্য সরকারের প্রতিশ্রুত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ ও ১৫ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান।
৩. শতাংশভিত্তিক পদোন্নতির নিশ্চয়তা।

 

বক্তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখবেন। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩ ডিসেম্বর, ২০২৫
পূর্বধলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120