বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে ভুয়া ডাক্তারকে জরিমানা ও কারাদণ্ড

 |  আপডেট ৪:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

দূর্গাপুরে ভুয়া ডাক্তারকে জরিমানা ও কারাদণ্ড

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফাঁদা এলাকা থেকে প্রাকবীন সাংমা নামে এক ভুয়া ডাক্তারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে তার ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।


দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ফাঁদা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন প্রাকবীন সাংমা। শুধু তাই নয়, তিনি হার্বাল ও হোমিও চিকিৎসাও দিতেন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকসহ প্রেসক্রিপশনও লিখতেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঃ মিজানুর রহমান বলেন,
“বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ফাঁদা বাজার এলাকার প্রাকবীন সাংমা নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের প্রতারণা করে আসছিলেন। ঘটনাস্থলে গিয়ে দেখি তার সকল সার্টিফিকেট ভুয়া, এমনকি এমবিবিএস মানে কী— সেটিও তিনি জানেন না। প্রয়োজনীয় কোনো কাগজপত্রও ছিল না। এজন্য তাকে ১৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২১ নভেম্বর, ২০২৫
দূর্গাপুরে ভুয়া ডাক্তারকে জরিমানা ও কারাদণ্ড
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120