বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মসজিদ কোয়ার্টার মহল্লা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাত ৮টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং ওয়ার্ড এই আলোচনা সভার আয়োজন করে।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাসুদুল আজিজ টিটু, ইমরান খান চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহেদুল আলম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা লুৎফুল হক মার্শাল, জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, বিএনপির দেশ ও জনগণের দল। বিএনপির সবসময় দেশ ও জনগণের কল্যানে কাজ করে আসছে।
দেশের অর্ধেক হচ্ছে নারী। বিএনপি ক্ষমতায় আসলে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে নানা ধরনের পদক্ষেপ নিবে। বিএনপির ক্ষমতায় আসলে এদেশের প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্ম কর্ম পালন করতে পারবে। তিনি বলেন,
নির্বাচনকে ঘিরে দেশী-বিদেশী
নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এ সকল ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি
বিএনপিকে ক্ষমতা আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।