সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিএনপির সাবেক সভাপতি মুশতাক আহমদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ও দোঁয়া মাহফিল  অনুষ্ঠিত

 |  আপডেট ৭:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় বিএনপির সাবেক সভাপতি মুশতাক আহমদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ও দোঁয়া মাহফিল  অনুষ্ঠিত

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


 নেত্রকোণার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশতাক আহমদ এর ১৩তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) উপজেলা সদরের পাটবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ।

 

প্রধান বক্তা ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১৬০ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার।

 

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু,
মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিলকি,
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান চৌধুরী,
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির,
ফকির সাঈদ আল মামুন শহীদ,
যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন,
আনোয়ারুল ইসলাম তালুকদার আনার,
সালাউদ্দিন নওয়াব,
যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা,
শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ,
ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান রহমান পল্লব,
সদস্য সচিব সাজু আহমেদ,
ও যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, আলহাজ্ব মুশতাক আহমদ ছিলেন পূর্বধলার রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ, সৎ ও দূরদর্শী নেতা। এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার রক্ষা ও উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে তিনি আজীবন কাজ করে গেছেন।

 

পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নেত্রকোণা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মজিবুর রহমান।

 

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মুশতাক আহমদ ২০১২ সালের ১০ নভেম্বর ইন্তেকাল করেন।
রাজনৈতিক জীবনে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সহ-সভাপতি, দুইবার উপজেলা চেয়ারম্যান, তিনবার বিআরডিবি চেয়ারম্যান, সাবেক পৌর প্রশাসক এবং পূর্বধলা বড় মসজিদ ও বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১০ নভেম্বর, ২০২৫
পূর্বধলায় বিএনপির সাবেক সভাপতি মুশতাক আহমদের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ও দোঁয়া মাহফিল  অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120