রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে         —— ব্যারিস্টার কায়সার কামাল 

 |  আপডেট ১:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে         —— ব্যারিস্টার কায়সার কামাল 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ
নেত্রকোণার কলমাকান্দায় আর্ত মানবতার সেবাদানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্ত্বাবধানে ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর সহযোগিতায় লেংগুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান,কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ  বিষয়ক  সম্পাদক এডভোকেট মাকসুদ উল্লাহ, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএনপি জনগনের দল। বিএনপি সর্বদা দেশ ও জনগণের কল্যানে কাজ করে আসছে। জনগনের রায়ে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে, তা হলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে। তিনি আরো বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমি আমার নির্বাচনী এলাকা দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় ৭টি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আজ লেংগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহের ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে প্রায় তিন হাজার রোগী দেখে তাদেরকে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ পত্র বিতরণ করেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৮ নভেম্বর, ২০২৫
নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে         —— ব্যারিস্টার কায়সার কামাল 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120