শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও পরির্দশন

 |  আপডেট ১২:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও পরির্দশন

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


 নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। নির্বাচনের অতীত ইতিহাস ব্রেক করে আমরা চাই সর্বজনীন স্বীকৃত একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন, যা আগামী ৫০ বছর মানুষ স্মরণ করবে যে, ২০২৬ সালে একটি সুন্দর নির্বাচন  হয়েছে।

 

তিনি বলেন নির্বাচনের পরিবেশ মূলত রাজনীতিবিদদের উপর নির্ভর করছে। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার গ্যারান্টি দিচ্ছে এবং দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পূর্বধলা উপজেলায় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক রাজনীতিবিদদের অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচনের দিন যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ থাকে। কোনো রাজনৈতিক সংঘর্ষ, দলাদলি বা ভোটকেন্দ্রে অশান্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাই সহযোগিতা করবে। তিনি সকলের সহযোগিতায় এক সুন্দর নির্বাচন প্রত্যাশা করেন।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান খান। সভায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলমসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য নাগরিক ও সাংবাদিক বক্তব্য রাখেন।

 

সভায় উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ সংস্কার, যানজট নিরসন, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি, রাজধলা বিলের সীমানা নির্ধারণ এবং পর্যটকদের সুবিধার্থে বিকল্প রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬ সালের প্রতিবেদনে পূর্বধলা উপজেলার দারিদ্র্যের হার ৩৫.৩৬% এবং চরম দারিদ্র্যের হার ২০.২৮% দেখানো হলেও বাস্তবে তা কম। জেলা প্রশাসক জানান, নতুন পরিসংখ্যান সার্ভে করে এই সমস্যা সমাধান করা হবে। এছাড়া, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের সাংবাদিক হেনস্তার ঘটনাও আলোচনায় আসে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং ৪টি অটিজম স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি যুব ও শিশু ফোরামের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

 

জেলা প্রশাসক মাসের সফরসূচি অনুযায়ী উপজেলার রাস্তা উন্নয়ন, ভূমি অফিস, থানা, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৭ নভেম্বর, ২০২৫
পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও পরির্দশন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120