বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা-৫ (পূর্বধলা)  আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী আবু তাহের তালুকদার 

 |  আপডেট ৮:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

নেত্রকোনা-৫ (পূর্বধলা)  আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী আবু তাহের তালুকদার 

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার । তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এ প্রার্থী পরিবর্তন হতেও পারে।

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু তাহের বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই প্রাপ্তি আমার জীবনের আনন্দ ও গৌরবের। এই আনন্দ শুধু আমার নয়, এটি পূর্বধলা উপজেলার প্রতিটি মানুষের।’

তিনি দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই।

এখন সময় সংযম, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার। কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ধানের শীষ আমাদের বিশ্বাস, ঐক্য ও বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, তখনই আমরা উদযাপন করব স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ।

উল্লেখ্য, ২০১৮ সালেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে ‘দুর্দিনের ভিপি তাহের ভাই’ হিসেবে পরিচিত এবং বিগত সরকারের আমলে মামলা ও হামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এলাকায় একজন বিএনপির আপসহীন যোদ্ধা হিসেবে পরিচয় রয়েছে ।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৪ নভেম্বর, ২০২৫
নেত্রকোনা-৫ (পূর্বধলা)  আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী আবু তাহের তালুকদার 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120