রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

 |  আপডেট ৮:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

ইসকন নিষিদ্ধের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ
এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা

ইসকন’কে অবিলম্বে নিষিদ্ধ এবং দেশের বিভিন্ন জায়গায় মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু সংঘবদ্ধ চক্র কর্তৃক ধর্ষণ এবং গাজীপুরে ইমামকে গুম করার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্দ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।  মানববন্ধন চলাকালে মুফতি আবু ওয়াক্কাছ এর সঞ্চালনায়, মুফতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মঞ্জুরুল হক, মুফতি নূরে আলম, মুফতি ইমরাণ, হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা ইমরান,  মুফতি শাব্বির আহমদ, মুফতি মুশারফ সাহেব, মাওঃ বরকতুল্লাহ, সাইফুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন কারীমি, মুফতি আবু হুরায়রা প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, ইসকন ধর্ম প্রচারের নামে দীর্ঘদিন যাবত বাংলাদেশে একের পর এক উস্কানিমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্ত এই ভূমিকে বিদেশি ইন্ধনে অশান্ত করে তোলার ফন্দি তৈরী করছে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে অ্যাডভোকেট আলিফ হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাম্প্রদায়িক সময়ে গাজীপুরে মাদরাসার ১৩ বছরের ১ ছাত্রীকে হিন্দু একটি চক্র পালাক্রমে ধর্ষণ করেছে। টঙ্গীতে একজন মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে গুম করে নিয়ে পঞ্চগড়ে ফেলে রেখেছে। আমরা এভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, সবগুলো ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে।

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ, মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মসজিদের ইমাম’কে গুম করার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরী।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩১ অক্টোবর, ২০২৫
ইসকন নিষিদ্ধের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120