রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলার জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা ডিসি অফিস পর্যন্ত লংমার্চ ঘোষণা

 |  আপডেট ৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলার জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা ডিসি অফিস পর্যন্ত লংমার্চ ঘোষণা

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


 “হাসবে পূর্বধলা, লোকাল চলবে ৪ বেলা” এই স্লোগানকে সামনে রেখে জারিয়া লোকাল ট্রেন প্রতিদিন ৪ বেলা চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) অফিস পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা রেলস্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করে পূর্বধলা সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোট।

 

কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় হেলিপ্যাড মাঠ থেকে লংমার্চ শুরু হবে। লংমার্চে অংশ নিতে মোটরসাইকেল, অটো, ভ্যান, পিকআপ ও ট্রাকসহ যেকোনো বাহন নিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

 

ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন রেডলাইন সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক তুষার দও, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, বাট্রা বাদ্রারস ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, মঙ্গলবাড়ি যুব সংঘঠনের সভাপতি মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ, সাধারণ সম্পাদক ইকবাল কবির পিয়াস, বৈষম্য আন্দোলনের ছাত্রনেতা ফুয়াদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার, যুবদল নেতা গাফ্ফার প্রমুখ।

 

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, গত ৩০ সেপ্টেম্বর থেকে ইঞ্জিন সংকটের অজুহাতে টানা ২১ দিন ধরে লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে।

 

বক্তারা বলেন, জারিয়া-ময়মনসিংহ রেলপথে বহু বছর ধরে লোকাল ট্রেন সাধারণ মানুষের অন্যতম নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্বল্প আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত ট্রেন চালুর দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

উল্লেখ্য, জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা, দূর্গাপুরসহ আশপাশের উপজেলার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। এই রেলপথ সচল রাখতে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ দাবি জানিয়ে আসছে। তারই অংশ হিসেবে এবার লংমার্চ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২০ অক্টোবর, ২০২৫
পূর্বধলার জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা ডিসি অফিস পর্যন্ত লংমার্চ ঘোষণা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120