সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ধানের শীষ নিয়ে কটূক্তির প্রতিবাদের মানববন্ধন 

 |  আপডেট ৬:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

ত্রিশালে ধানের শীষ নিয়ে কটূক্তির প্রতিবাদের মানববন্ধন 
কামরুজ্জামান মিনহাজ :
ময়মনসিংহের ত্রিশালে ধানের শীষ প্রতীক নিয়ে কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ধানের শীষ আমাদের বিশ্বাস, আদর্শ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীক নিয়ে অবমাননাকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়া যায় না।” তারা উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “যে নেতা দলের প্রতীক ও আদর্শকে অসম্মান করে, তার জায়গা বিএনপিতে হতে পারে না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে তৃণমূলের কর্মীরা হতাশ হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন—আহ্বায়ক জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ গোলাম মো. ইয়াহিয়া, উপজেলা ওলামাদলের সভাপতি শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন প্রমূখ। এসময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান দলীয় প্রতীক ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য।
জাহিদ আমিন বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে তিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। শহীদ জিয়ার একজন কর্মী এধরণের কথা বলতে পারে না। ধানের শীষ গনতন্ত্র ও মানবতার প্রতীক। ১৭ বছরের আন্দোলনের প্রেরণা ছিল ধানের শীষ। সেই প্রতীককে নিয়ে কটুক্তি করা হয়েছে। এতে আমাদের অন্তরে রক্তখরণ হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা এর শাস্তি দাবি করছি।’
উল্লেখ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া ধানীখোলা ইউনিয়নে এক মতবিনিময় সভায় বলেন, “অনেক মিষ্টি—মিষ্টি কথা বলবে, আপনাদের কাছ থেকে ভোট নিয়ে ভোট নষ্ট করার চেষ্টা করবে। ডা. লিটন এমপি হবেন ইনশাআল্লাহ। আপনারা ভোট চাইবেন, এলাকায় যাবেন, মা—বোনদের বলবেন; বহু মানুষকে ভোট দিয়েছি, এ আমরা ডা. লিটনকে ভোট দেবো। কিসের ধানের শীষ, কিসের উমুক, কিসের কি সব দেখে কাজ করতে হবে। আমরা ডা. লিটনকে ভোট দেবো।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৪ অক্টোবর, ২০২৫
ত্রিশালে ধানের শীষ নিয়ে কটূক্তির প্রতিবাদের মানববন্ধন 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120