বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতের  মতবিনিময় সভা 

 |  আপডেট ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

ত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতের  মতবিনিময় সভা 
কামরুজ্জামান মিনহাজ :
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় ত্রিশালের সাফা-মারওয়া রেস্টুরেন্টে  অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম।
উপজেলা আমীর আ.ন.ম.আব্দুল্লাহীল বাকী নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী , মোঃ আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকেপ এই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৯ অক্টোবর, ২০২৫
ত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতের  মতবিনিময় সভা 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120