রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে  নেত্রকোণায় আলোচনা সভা

 |  আপডেট ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে  নেত্রকোণায় আলোচনা সভা
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈশী সংঘ নেত্রকোণা এই আলোচনা সভার
আয়োজন করে।
জেলা সমাজ সেবা কার্যালয় নেত্রকোণা এর উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার, প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি সায়েদুর রহমান, এডভোকেট আব্দুল লতিফ, নারী নেত্রী রেহেনা সিদ্দিকী, চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ, মেদনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি নীতি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক গুনাবলী সম্পন্ন সু শিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন। তাহলে দেখবেন তারা আপনার বৃদ্ধ বয়সে আপনার পাশে থাকবে। তিনি প্রতিটি সন্তানকে বৃদ্ধ বাবা মায়ের প্রতি আম্তরিক ও যত্নশীল হওয়ার আহবান জানান।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৭ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে  নেত্রকোণায় আলোচনা সভা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120