“শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার বিকালে নেত্রকোনা পৌরসভার দক্ষিণ কাটলী এলাকার বঙ্গবন্ধু মোড়স্থ সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান এই আলোচনা সভার আয়োজন করে।
সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী আলী উছমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান ও সদর উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ আব্দুল আওয়াল।
ধারণাপত্র পাঠ করেন সেরা’র ফ্যাইন্যান্স এন্ড এ্যাডমিন এ্যাসিস্ট্যান্ড আরিফা আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান তালুকদার, মেহেরা আক্তার খাতুন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কল্পনা ঘোষ, মোঃ ফারুক হোসেন ফকির, স্বাবলম্বীর শিক্ষা ব্যবস্থাপক মোঃ আব্দুল কদ্দুস, কাউসার পারভীন ও শাহ মোঃ আসিফ ইসতিয়াক প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে আসমা বিনতে রফিক বলেন, শিক্ষকরা হলো একটি দেশের জ্ঞান, সংস্কৃতি ও উন্নয়নের প্রধান চালিকা শক্তি। শিক্ষকরা কেবল পাঠদান করেন না, বরং নতুন প্রজন্মকে নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, আলোকিত, দায়িত্বশীল এবং সৃজনশীল নাগরিক হিসাবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মান
মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার বিতরণ করা হয়।