বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎নেত্রকোনায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 |  আপডেট ৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

‎নেত্রকোনায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
‎নেত্রকোনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে হেজবুত তওহীদ নেত্রকোনা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
নেত্রকোনা জেলা হেজবুত তওহীদ এর সভাপতি আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন এর সঞ্চালনায় মতবিনিময়
‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তওহীদ ময়মনসিংহ বিভাগের সভাপতি মোঃ এনামূল হক বাপ্পা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ সরকার, মোহনগঞ্জ উপজেলার সভাপতি সাইকুল ইসলাম, নেত্রকোনা সদর উপজেলার নারী নেত্রী খাদিজা খাতুন এবং কেন্দুয়া উপজেলার নারী নেত্রী জীবনা আক্তার।
‎আলোচকরা বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের সঠিক উপস্থাপন ও গণসচেতনতা তৈরির মাধ্যমে গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে পারে। সভায় আলোচকবৃন্দ শান্তি সম্প্রীতিময় সমাজ গড়তে স্রষ্টার হুকুমে ফিরে যাওয়ার আহবান জানান।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৪ অক্টোবর, ২০২৫
‎নেত্রকোনায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120