রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট

 |  আপডেট ৩:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ
নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওঠানা নামক স্থানের কুরের পাড় হাওর এলাকায় দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি কালে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে
 ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২৭ সেপ্টেম্বর) শনিবার  মাগরিবের আযানের পর মেন্দিপুর ইউনিয়নের হাওরে নাওঠানা নামকস্থানে দুইটি ট্রলারে ডাকাতরা অতর্কিতভাবে হামলা করে। হামলায় ট্রলারের যাত্রী মোহনগঞ্জ পৌর শহরের ৪ নং ওয়ার্ড দেওথান এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিক (২৮) নামের ব্যাক্তিকে আহত করে তার কাছে থাকা ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭০ ভরি রূপা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে তদন্ত চলছে, ডাকাতদের গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২৮ সেপ্টেম্বর, ২০২৫
খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120