| আপডেট ১২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন মোহাম্মদ সোহেল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো: হাবিবুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মো: রফিকুল ইসলাম,উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাহমিদা ইয়াছমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান,সাংবাদিক মো: এমদাদুল ইসলাম সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ১ মাস ব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। বিনামূল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান খান জানান, আগামী ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান। তিনি আরও জানান টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। এ রোগ প্রতিরোধে টিকা কার্যক্রমকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

.
.