শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর সব মরদেহ উদ্ধার 

 |  আপডেট ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর সব মরদেহ উদ্ধার 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর মধ্যে আজ রবিবার আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে নিখোঁজ সব শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রবিবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় দুর্ঘটনা স্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত  পাঁচহাটের দক্ষিণের বালু চর এলাকা থেকে একে একে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, আন্দাইর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এর আগে শনিবার দুপুরে উষা মনি (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

উল্লেখ্য, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী যেতে স্পিডবোটটি শুক্রবার ভাড়া করে আনা হয়েছিল। বরযাত্রী যাওয়ায় আগ মূহুর্তে বিয়ে বাড়ির ১৫ জন আত্মীয় স্বজন মিলে স্পিডবোট উঠে নদীতে ঘুরতে বের হয়। এ সময় স্পিডবোটটি স্থানীয় একটি নৌকার সাথে সংঘর্ষে স্পিডবোট উল্টে গেলে বেশির ভাগ যাত্রী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও ৪ শিশু নিখোঁজ হয়।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৪ সেপ্টেম্বর, ২০২৫
খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ শিশুর সব মরদেহ উদ্ধার 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120