রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 |  আপডেট ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পূর্বধলা প্রতিনিধি :
পূর্বধলায় ইকরা অটিজম বুদ্ধি-প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্বধলা উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিদ্যালয়ের নিজস্ব মাঠে আজ আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সেতু আক্তার, জেলা ক্রীড়া অফিসার, নেত্রকোণা।


প্রধান অতিথি হিসেবে খেলা শুভ উদ্বোধন করেন, পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার. (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।এ সময় প্রধান অতিথি জেলা ক্রীড়া অফিসারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বাভাবিক কোনো শিশুর প্রতিযোগিতা নয়, শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন স্থানে সুস্থ শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কিন্তু প্রতিবন্ধী শিশুদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে এ ধরণের আয়োজন প্রশংসনীয়। প্রতিবন্ধীরা সবসময় থাকে উপেক্ষিত। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করেছে সুযোগ দিলে তারাও অনেক কিছু করতে পারে।

নেত্রকোণা জেলা ক্রীড়া কার্যালয় আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপজেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আবু বকর সিদ্দিক, পূর্বধলা উপজেলা সমাজ সেবা অফিসার, মোহাম্মদ হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, ইকরা আউটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব অধ্যক্ষ শফিকুলজ্জামান, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র(পিকেকে) সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইকরা আউটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার।প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ ও দীর্ঘলাফসহ নানা খেলায় অংশ করে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানসহ অংশগ্রহণ করা প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেয়া হয় পুরস্কার।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১১ সেপ্টেম্বর, ২০২৫
পূর্বধলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120