ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাঘামারায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
(২৭ আগস্ট) বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান নামক এলাকায় উল্টো পথে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন।
এ সময় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সিএনজিচালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
ত্রিশাল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজন নি/হ/ত হয়েছেন। নি/হ/ত/দের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই ম/র/দে/হ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নি/হ/ত/দের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।