শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,  আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা 

 |  আপডেট ৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,  আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা 
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শেষ মুহূর্তে প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনটিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন (পুরুষ ২,৫৭,২১৯, নারী ২,৫৮,৬৩০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন) এবং পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ২৮৭ জন। ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর-১৩ এসআরবি-র অধিনায়ক কর্মকর্তা জানান, মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে পরিস্থিতি বিবেচনায় ১১৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ৭০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), যাদের সার্বিক সহায়তায় ৬টি মোবাইল প্যাট্রোলিং টিম, ২টি স্ট্রাইকিং রিজার্ভ দল এবং জরুরি মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তার আধুনিকতায় আকাশপথে ড্রোন নজরদারির পাশাপাশি দায়িত্বরত সদস্যদের পোশাকে থাকছে বডি ওর্ন ক্যামেরা এবং পুরো কার্যক্রম তদারকিতে চালু করা হয়েছে ‘অপারেশনস কন্ট্রোল রুম’ ও ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’।
সংবাদ সম্মেলন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য বা গুজবে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৮ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ,  আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120