বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় এবছর আমনের বাম্পার ফলনের সম্ভবনা 

 |  আপডেট ১১:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় এবছর আমনের বাম্পার ফলনের সম্ভবনা 

 ,পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলায় প্রকৃতি একেবারে চেয়ে গেছে সবুজে সবুজে। চারদিকে সবুজের সমারোহে ভরে গেছে ধান আমনের ধান ক্ষেত।সবুজ শষ্য শ্যামলা অপরুপ সুন্দর লিলাভুমি দেখে কৃষকের মন ভরে গেছে সবুজের আবাস দেখে।পূর্বধলায় আমন ফসলের মাঠে  ধানের চারা রোপন এর কাজ শেষ করে এখন চলছে আগাছা পরিস্কার , সার, দেয়ার বেদম উৎসব । ধান ক্ষেতের সবুজ তারুন্য দেখে কারো কোনো ক্লান্তি নেই, বিশ্রাম নেই, অবিরাম চলছে কাজ আর কাজ, কথা বলার সময় নেই।এমন তাজা ধানের লাবন্য দেখে মন আনন্দ আর ধরে না। গ্রামের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল।

 

কৃষি একমাত্র পেশা হওয়ায় তাদের কষ্ট একটু বেশি করতে হচ্ছে।কারণ হিসেবে দেখা যায়,গত বুরো মৌসুমে ধানের নায্য মুল্য না পাওয়ায় কৃষকরা একটু হতশা নিয়ে কাজ করছে।এছাড়া আবহাওয়া ও পরিবেশের অনুকূলে ছিল না। এ বিষয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার অনেক কৃষক বলছে,গত  মৌসুমের তুলনায় বেশী জায়গায় ধান রোপন করেছি ফলনও ভালো হবে আশা করছি। এদিকে এবার উপজেলায় এবার আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভবনা রয়েছে।

 

আজ ২৮ অক্টোবর বুধবার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৪শ’ ২০ হেক্টর জমিতে  আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৪শ’২৩ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। আরো জানা গেছে এ বছর ৬৪ হাজার ৬শ’ ৫৭ মে. টন ধান উৎপাদন লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জোবায়ের হোসেন জানান, ইতোমধ্যেই পূর্বধলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখন পর্যন্ত ৩ হেক্টর জমিতে ধান রোপনের লক্ষমাত্রা ছারিয়ে গেছে। উপজেলায় এ বছর পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং কৃষকরা নায্য মুল্যে ডিলারের নিকট থেকে সার ক্রয় করতে পারছেন। সময়মতো সুষম সার প্রয়োগ করেছেন,বিভিন্ন নতুন জাতের বীজ প্রনোদনার আওতায় সম্প্রসারণ করা হয়েছে।তাছাড়া আবহাওয়া অনুকুলে আছে।সব কিছু ঠিকঠাক থাকলে উপজেলায় এবার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

 

উপজেলার বিভিন্ন এলাকা গত ৩ দিনে ঘুরে দেখা গেছে ধান সবুজে ভরে গেছে। কৃষক মো. আব্দুল আলী,আলী হোসেন (মানিক মন্ডল), আ. বারেক, মো. ফজলু মিয়া,মো জুয়েল মিয়া,আইয়ুব আলী, সোহাগ মিয়া,আব্দুর রাজ্জাক জানান আবহাওয়া অনুকুলে থাকলে কাঠা প্রতি ৫-৬ মণ ধান হবে আশা করছি।যা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশী। বিশেষ করে এ বছর উপজেলা কৃষি অফিস থেকে আমাদের কাজে সব সময় পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করেছেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৮ অক্টোবর, ২০২৬
পূর্বধলায় এবছর আমনের বাম্পার ফলনের সম্ভবনা 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120