| আপডেট ৬:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক জুলফিকার আলী চৌধুরী (৫৮) আজ দুপুর ২ ঘটিকার সময় ময়মনসিংহ কমিউনিটি বেইজ হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)পারিবারিক সুত্রে জানা যায় তিনি কিডনি,লিভার সহ নানা সমস্যায় ভুগছিলেন। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামের আব্দুল লতিফ চৌধুরীর বড় ছেলে। তিনি স্ত্রী, পুত্র,কণ্যা, ভাই বোনসহ অসংখ্য গুণক গ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন খান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খান,সহকর্মী বৃন্দ, উপজেলা শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।আজ রাত (নয়) ৯ টায় জানাজার নামাজ সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

.
.