মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

 |  আপডেট ১০:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
সিরাজুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে বেতনা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩৬৩/২-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর থানাধীন ঠাকিঠুকি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাদিকুল ইসলাম (২৮), পিতা-সমির আলী এবং মোঃ জাকির হোসেন (২২), পিতা-জাহাঙ্গীর আলম। তারা উভয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ভবোনন্দপুর গ্রামের বাসিন্দা।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরবর্তীতে আটক দুই আসামিকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৮ সেপ্টেম্বর, ২০২৬
হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120