সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

 |  আপডেট ১১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট  

কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাচ্চু খান উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামের বাসিন্দা।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, রাতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন বাচ্চু খান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বাচ্চু খান মারা গেছেন। আইনি প্রক্রিয়ার পর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২২ জুন, ২০২৬
কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120