শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায়  বজ্রপাতে দুইজনের মৃত্যু

 |  আপডেট ২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট  

কেন্দুয়ায়  বজ্রপাতে দুইজনের মৃত্যু
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক পৃথক
স্থানে বজ্রপাতে শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে কেন্দুয়া  উপজেলার দিঘলী ও ডাউকি গ্রামে।
মৃত শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে অপরজন আশরাফুল ইসলাম ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিঘলী গ্রামের শামসুল হুদা বৃহস্পতিবার ভোরে গ্রামের পাশের মোড়াইল বিলে মাছ ধরতে
যায়। সকাল ৬টার দিকে বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতের শামসুল হুদা ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে ডাউকি গ্রামের
আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার মাও একই রোগে ভুগছেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশান সংলগ্ন একটি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে মারা গেছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই জনের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৮ জুন, ২০২৬
কেন্দুয়ায়  বজ্রপাতে দুইজনের মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120