রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় চুরি যাওয়া স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি মিলল বস্তায়

 |  আপডেট ১২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় চুরি যাওয়া স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি মিলল বস্তায়

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলায় চুরির দুই দিন পর স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির পেছনে বস্তায় রাখা অবস্থায় এসব যন্ত্রপাতি দেখতে পান সংশ্লিষ্টরা।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি নিয়ে যায়।

চুরি হওয়া যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি অ্যানালাইজার, একটি কালারমিটার, একটি রোটেটর, একটি ইসিজি মেশিন ও একটি সেন্ট্রিফিউজ মেশিন।

ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে চুরি যাওয়া যন্ত্রপাতিগুলো বস্তায় রাখা অবস্থায় পাওয়া যায়। কে বা কারা বস্তায় ভরে সেগুলো সেখানে রেখে গেছে, তা তাঁরা জানেন না।

এদিকে পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একই ধরনের বস্তা হাতে ও কাঁধে নিয়ে ৫ থেকে ৬ জন নারী-পুরুষ স্টেশন বাজারের দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তাঁদের বহন করা বস্তার মধ্যেই চুরি যাওয়া যন্ত্রপাতি ছিল। তবে ফুটেজে দেখা ব্যক্তিরাই যন্ত্রপাতিগুলো সেখানে রেখে গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চুরির পর যন্ত্রপাতিগুলো ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের মধ্যে। তবে কারা চুরির সঙ্গে জড়িত এবং কী কারণে চুরি করা মালামাল আবার সেখানে রেখে গেছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২১ নভেম্বর, ২০২৬
পূর্বধলায় চুরি যাওয়া স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি মিলল বস্তায়
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120