বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বারহাট্টার অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে আগুনঃ ভিডিও ভাইরাল

 |  আপডেট ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

বারহাট্টার অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে আগুনঃ ভিডিও ভাইরাল
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ হয়ে থাকা পরিত্যক্ত অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে স্থানীয়দের।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুষ্কৃতিকারীরা স্টেশনে আগুন দিয়ে সেটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগুন লাগানোর পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল বা কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে প্ল্যাটফর্মের পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম।
তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্যানুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও করে পালিয়ে যায়। বন্ধ থাকা এই প্ল্যাটফর্মটিতে কোনো বড় ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, এর আগে নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলার পাটলী ও  সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফা রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৮ নভেম্বর, ২০২৬
বারহাট্টার অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে আগুনঃ ভিডিও ভাইরাল
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120