বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

 |  আপডেট ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে থাকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা- কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ  চম্পক দাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে – দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে  যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৮ নভেম্বর, ২০২৬
বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120