বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রনি খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 

 |  আপডেট ৬:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রনি খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও  দেশকে অস্থিতিশীল করায় প্রতিবাদে নেত্রকোণায় বিশাল
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে  নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশনে জড়ো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপি অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি তার  বক্তব্যে বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় কিংবা লালন পালন করছেন, তারা ভালো হয়ে যান। অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যারা এ কাজ করছেন,  দলের দীর্ঘদিনের নির্যাতিত,
পরিক্ষীত নেতাকর্মীরা তাদের কোনদিন ক্ষমা করবে না।
তিনি বিএনপির সেই সব নেতাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় তিনি এইমূহুর্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানান।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৮ নভেম্বর, ২০২৬
আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রনি খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120