শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোহনগঞ্জে খালে  ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

 |  আপডেট ৮:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

মোহনগঞ্জে খালে  ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া এলাকায় শিয়ালজানি খাল থেকে পাথর দে’র ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
 এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় পাথর। নিহত পাথর দে মাইলোড়া এলাকার প্রদীপ দে’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাসার সামনে শিয়ালজানি খালের পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করছিল পাথর দে।
সন্ধ্যায় বাসায় না ফেরায় পরিবারের লোকজন চারদিকে খুঁজাখুঁজি শুরু করে। পরে রাতে থানায় গিয়ে বিষয়টি জানায়। তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। পরে আজ শুক্রবার সকালে বাসা থেকে কিছুটা দূরে শিয়ালজানি খালে পাথরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহত পাথরের বাবা প্রদীপ দে বলেন, প্রতিদিনই বাসার পাশে খালের পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করত পাথর। বৃহস্পতিবার বিকালেও অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। হয়তো কোন এক সময় খালে পড়ে গিয়েছে। আমি ব্যবসার কাজে বাজারে ছিলাম। তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। পরে সকালে বাসা থেকে একটু দূরে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সুরতহাল প্রতিবেদন শেষে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৪ সেপ্টেম্বর, ২০২৬
মোহনগঞ্জে খালে  ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120