বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলা প্রেসক্লাবে রেড ক্রিসেন্টের সহায়তায় হত দরিদ্রদের তালিকার কথা বলে বিকাশে টাকা চাওয়ার অভিযোগ (ভুল সংশোধন)

 |  আপডেট ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলা প্রেসক্লাবে রেড ক্রিসেন্টের সহায়তায় হত দরিদ্রদের তালিকার কথা বলে বিকাশে টাকা চাওয়ার অভিযোগ (ভুল সংশোধন)

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলায় রেড ক্রিসেন্টের বাংলাদেশ হত দরিদ্র পরিবারের মাঝে  সহায়তা ও উপহার প্রদানকে কেন্দ্র করে বিকাশে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে । সামাজিক যোগাযোগমাধ্যম ‘পূর্বধলা মেসেঞ্জার’ পেজে এ সংক্রান্ত নোটিশ প্রচার ও প্রতি সাংবাদিক ৫ জনকরে তালিকা প্রদান করতে পারবেন। পরে কয়েকজন সাংবাদিকের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে,রেডক্রিসেন্ট পরিচয়ে হুমায়ূন কবির নামে একজন ব্যক্তি ০১৭৮০৪৬৬৮৪৪ সঠিক (ভুল লিখা হয়েছিল ০১৭৮০৪৬৬৮৪০ এই জন্য দু:খিত) এই মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে ০১৮২৯৫৮৭৫৬১ নম্বর দেন এবং জানান, ওই নম্বরে যোগাযোগ করে আঞ্চলিক কর্মকর্তা আবু ইউসুফের সঙ্গে কথা বলতে হবে। পরে সাংবাদিকরা নম্বরটিতে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে টাকা চেয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে সন্দেহ তৈরি হলে দেওয়া নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে খোঁজ নেওয়া শুরু হয়।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন, রেড ক্রিসেন্টের কোনো মানবিক সহায়তা কর্মসূচির জন্য সাংবাদিকদের কাছ থেকে ব্যক্তিগতভাবে বিকাশে টাকা নেওয়ার নিয়ম আছে কি না। যদি টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে সেই অর্থ কোন খাতে, কার নির্দেশে এবং কোথায় জমা হয়েছে—তা স্পষ্ট করা প্রয়োজন।এমন প্রশ্নে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জায়জুল ইসলাম বলেন প্রথমে বিষয়টি বুঝা যায়নি এরা প্রতারক চক্র এখন বিষয়টি পরিস্কার হয়েছে এরা প্রতারক চক্র। জেলা রেডক্রিসেন্ট অফিসে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছি।

এ ঘটনায় হুমায়ূন কবির, আঞ্চলিক কর্মকর্তা হিসেবে আবু ইউসুফের সাথে আজ যোগাযোগ করলে ফোন নম্বর ধরে না। পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার বলেন রেড ক্রিসেন্টের কর্তৃপক্ষের কাছে জানতে পারি—দরিদ্রদের টাকা  বা উপহার সামগ্রী দেয়ার খবরটি তাদের অনুমোদিত  না এবং সাংবাদিকদের কাছ থেকে বিকাশে টাকা বা তালিকা চাওয়া হয়নি। এ বিষয় টি আমরা অবগত নই।

স্থানীয় সাংবাদিকদের দাবি, মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির নামে যাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা প্রতারণার সুযোগ তৈরি না হয়, সে জন্য বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক। এবং অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২০ আগস্ট, ২০২৬
পূর্বধলা প্রেসক্লাবে রেড ক্রিসেন্টের সহায়তায় হত দরিদ্রদের তালিকার কথা বলে বিকাশে টাকা চাওয়ার অভিযোগ (ভুল সংশোধন)
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120