রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিকদেরকে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: পিআইবি মহাপরিচালক

 |  আপডেট ৫:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

সাংবাদিকদেরকে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: পিআইবি মহাপরিচালক

সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত না করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ফেনীতে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ফেনী এলজিইডি কার্যালয়ের মিলনায়তনে পিআইবির উদ্যোগে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।


ফারুক ওয়াসিফ বলেন, ‘সাংবাদিককে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব। মফস্বল সাংবাদিকতার যে স্বর্ণযুগ ছিল, তা আমরা হারিয়েছি। বর্তমান সরকারের সক্রিয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিআইবি অন্যতম। গেল নির্বাচনে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধ করা আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল।’

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কার্যকর ‘জাতীয় মিডিয়া কমিশন’ গঠনের ওপর গুরুত্বারোপ করে পিআইবি মহাপরিচালক বলেন, এটি সাংবাদিকদের পেশাগত মান ও নিরাপত্তা রক্ষা করতে পারবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন, আর জুলাই অভ্যুত্থানের শেষ ৯ দিনে নিহত হয়েছেন ৫ জন সাংবাদিক। পেশাগত প্রতিকূলতা মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন খাঁন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহীম, শওকত মাহমুদ ও মো. মাঈন উদ্দিন।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন এম এ হাসান ও রোসনা আক্তার রুমি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ে দক্ষ করে তুলতেই এই আয়োজন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৪ আগস্ট, ২০২৬
সাংবাদিকদেরকে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: পিআইবি মহাপরিচালক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120