শনিবার ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ

 |  আপডেট ৭:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

বাংলাদেশ-পাকিস্তান অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ

অনলাইন রিপোর্ট

 

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান ভ্রমণ করতে পারবেন। একইভাবে পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন।


আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, চুক্তিটি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ আরও ৩১টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি করেছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২১ আগস্ট, ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120