মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরের ঐতিহ্য রক্ষায় দ্বীপাকৃতির পুকুর সংরক্ষণের উদ্যোগ প্রয়োজন

 |  আপডেট ১২:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট  

গৌরীপুরের ঐতিহ্য রক্ষায় দ্বীপাকৃতির পুকুর সংরক্ষণের উদ্যোগ প্রয়োজন
রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

গৌরীপুরের নাম শুধু একটি শহরের পরিচয় নয়; এটি উত্তর-পূর্ব বাংলার সামাজিক, প্রশাসনিক ও জমিদারি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ইতিহাসের বহু অমূল্য তথ্য ও নিদর্শন আজও আড়ালে রয়ে গেছে। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ গৌরীপুর উপজেলার প্রত্নসম্পদ ও ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গৌরীপুর রাজবাড়ির বাগানে অবস্থিত দৃষ্টিনন্দন দ্বীপাকৃতির পুকুরটি এ অঞ্চলের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে এটি উপজেলা পরিষদ প্রাঙ্গণের মধ্যে অবস্থিত হলেও যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার অভাবে এর ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই উপেক্ষিত।

এই পুকুরটিকে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত পুকুরটিকে পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি স্বতন্ত্র প্রবেশদ্বার নির্মাণ, পুকুরের চারপাশে নান্দনিক বসার ব্যবস্থা, হাঁটার পথ, পর্যাপ্ত আলোকসজ্জা, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।


যথাযথ পরিকল্পনা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই ঐতিহাসিক পুকুরটি গৌরীপুরের ইতিহাস, সংস্কৃতি ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণে পরিণত হতে পারে। একই সঙ্গে নতুন প্রজন্ম তাদের এলাকার সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানার এবং তা সংরক্ষণের অনুপ্রেরণা পাবে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২০ জুলাই, ২০২৬
গৌরীপুরের ঐতিহ্য রক্ষায় দ্বীপাকৃতির পুকুর সংরক্ষণের উদ্যোগ প্রয়োজন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120